মোঃ সাইফুল্লাহ ঢালী: ঢাকার সাভারের আশুলিয়ায় নাট্যজগতের আলোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযানে মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুনসহ চারজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা রাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পান। এরপরই যৌথবাহিনী গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন মন্টুর বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
যৌথবাহিনী জানিয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।আটকরা হলো - মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম এবং মাসুমা আক্তার রিয়া নামে এক তরুণী।
স্থানীয়রা আরও জানান, গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মন্টুর বাড়ি ঘিরে ধরে তল্লাশি চালায়।
একই রাতে কামরাইল এলাকায় আলাদা অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মোট সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
এ আর মন্টু একসময় নাট্যাঙ্গনে নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধ ও নতুন কিছু নয়।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments