স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। পরে ছয়টি সাউন্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া ) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
রবিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
শাহবাগ থানা সূত্রে জানায়, রবিবার দুপুরে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় শাহবাগ থানাধীন সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। শাহবাগ থানা পুলিশকে অবহিত করলে শাহবাগ থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। গ্রেনেডগুলো উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments