সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২০০০ সালে গঠিত সামাজিক সংগঠন সিংড়া বন্ধন সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় টিবিএম কলেজে এ সম্মেলন শুরু হয়। পরে রাত ১০টায় নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম রাজু।
সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পুনরায় সিংড়া বন্ধন সংঘের সভাপতি নির্বাচিত হন মো. শামসুল আলম সামি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. খায়রুল হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. হামিদুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বন্ধন সংঘের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনসহ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বন্ধন সংঘ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, করোনা ও বন্যায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments