প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সংযোগ ও অবরোধ কর্মসূচীর প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের খুলনা রোড মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহম্মেদ, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মোহাম্মাদ আলী সুজন, প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের নেতারা যদি সাতক্ষীরায় কোনপ্রকার সহিংসতা ও যানবাহন ভাংচুর করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সাতক্ষীরায় সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments