রংপুর অফিস: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, পূর্বসুরীরা জীবন উৎসর্গ করে জাতিকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছেন। সেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজকের শিশু ২০৪১ এর উন্নত বাংলাদেশের কারিগর। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। কারণ প্রাথমিক শিক্ষাই জাতির ভিত গঠনে নিয়ামক ভূমিকা পালন করে।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। বছরের প্রথম দিন রঙিন বই সরবরাহ, উন্নত অবকাঠামো, তথ্য-প্রযুক্তির ব্যাপক ও কার্যকর ব্যবহার, যথাযথ মনিটরিং এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ নতুন আঙ্গিকে শিশুদের পাঠদানে নিয়োজিত রয়েছে।
তিনি শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের আহ্বান জানিয়ে বলেন, অচিরেই স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে রৌমারী উপজেলা মিলনায়তনে তার নির্বাচনী এলাকায় (কুড়িগ্রাম-২ রৌমারী-রাজিবপুর-চিলমারী) মা-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক মিজানুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা প্রমুখ বক্তৃতা করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments