বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ২ আগস্ট বিকেলে হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে এই সংঘর্ষ বাঁধে।
জানাগেছে, গতকাল শনিবার হলের অভ্যন্তরে সমকামিতার অভিযোগে একটি ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার সেই তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। তদন্ত কমিটির সভা চলাকালে প্রভোস্ট কার্যালয়ের সামনে এবং হল ভবনের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ বাঁধে।
এ বিষয়ে হল সংসদের জিএস তাওকির হাসান বলেছেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্টের কার্যালয়ে শিক্ষকদের উপস্থিতিতে হল সংসদের প্রতিনিধি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায়। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে হলের প্রভোস্ট পদত্যাগ করতে বাধ্য হন।
তবে এই সংঘর্ষ এবং প্রভোস্টের পদত্যাগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন বা ছাত্রদলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, এর আগেও শহীদুল্লাহ হল সহ বিজয় ৭১ হল এবং সার্জেন্ট জহুরুল হক হলে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গিয়েছিল।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments