রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আব্দুল সালাম। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের জারিকারক (বার্তা বাহক)। ৩৯ বছরের তার চাকরি জীবনের ১৭ বছর কেটেছে বানারীপাড়ায় ইউএনওর কার্যালয়ে। উজিরপুর পৌর শহরের বাসিন্দা আব্দুল সালাম সাইকেল চালিয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও বানারীপাড়াসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জারিকারক হিসেবে ৩৯ বছর অফিসে আসা-যাওয়া করেছেন।
১৪ জানুয়ারী রোববার ছিল তার দীর্ঘ চাকরি জীবনের শেষ কর্ম দিবস। শেষ কর্ম দিবসেও তিনি সাইকেল চালিয়ে বানারীপাড়ায় এসে অফিস করেছেন। ভারাক্রান্ত মনে এলপিআরে যাওয়ার কথা বলে কর্মকর্তা-কর্মচারিসহ অফিসের সহকর্মী ও আগন্তুকদের কাছ থেকে কর্মজীবনে কোন ভুলত্রুটি করে থাকলে সেজন্য ক্ষমা চেয়ে বিদায় নিয়েছেন।
এ প্রসঙ্গে আব্দুল সালাম জানান, ছোট পদের চাকরির বেতনে ছেলে-মেয়েদের লেখাপড়া ও সংসার খরচের পরে গাড়ি ভাড়া দিয়ে অফিস করা সম্ভব ছিলনা।
৩৯ বছরই সাইকেলে চড়ে অফিসে আসা-যাওয়া করেছি। শেষ কর্ম দিবসেও সেই সাইকেলটিই সঙ্গী। কর্মজীবনে সততা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালণ করেছি। বাকী জীবনও সৎভাবে ধর্মকর্মের মধ্য দিয়ে যেন পরিবার পরিজন নিয়ে পার করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments