ডেস্ক রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় Austrian Post এ প্রকাশিত দু’টি স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়েছে। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসাথে ডাকটিকেট দু’টি উন্মোচন করেন। ডাকটিকেট উন্মোচনকালে সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন যে অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলির মধ্যে একটি যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
অনুষ্ঠানে অস্ট্রিয়া কর্তৃক বাংলাদেশকে উপহার হিসেবে প্রদানকৃত ৯,৫৬,৫৫০ ডোজ AstraZeneca ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।
আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের সন্তোষ প্রকাশ করেন। তাঁরা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দুই পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments