কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মৌসুমী ব্যবসায়ীরা রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করছেন লাল সবুজের জাতীয় পতাকা। বিজয়ের মাস এলে পরেই শহর থেকে গ্রামে হাট বাজারে দেখা মেলে এসব পতাকা বিক্রেতাদের। শুধু পতাকা নয়, হাতে ও মাথায় বাঁধার মতো লাল-সবুজ ব্যাচও বিক্রি করেন তারা। এদের অধিকাংশই ফরিদপুর, মাদারিপুর ও গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। বিশেষ কোন দিনে তারা এ এলাকায় পতাকা বিক্রি করতে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন এক একজনে ২ হাজার থেকে ২৫শ’ টাকার পতাকা বিক্রি করনে বলে বিক্রেতারা জানিয়েছেন।
প্রায় ১০ ফুট লম্বা একটি কঞ্চিই বাঁশের সাথে বড় ও ছোট আকারের বেশ কয়েটি লাল সবুজের পতাকা বেঁধে মঙ্গলবার সকাল থেকে পৌর শহরে ঘুরে বেড়াচ্ছে হোমায়েত মাতবার নামের এক পতাকা বিক্রেতা। তার কাঁধে ঝোলানো রয়েছে পতাকা ভর্তি ব্যাগ। আর মৃদু বাতাসে পতাকা গুলো উড়ছে। আর তার কাছ থেকে পতাকা কিনে নিচ্ছে ক্রেতার। সারাদিন ঘুরে বিক্রি করতে কষ্ট হলেও গর্ববোধ করেন এই পতাকা বিক্রেতা।
স্থানীয়রা বলেন, বিজয়ের মাসে অনেকেই বাড়ির ছাদে, শিল্প-প্রতিষ্ঠানের সামনে এমনকি গাড়িতেও জাতীয় পতাকা ওড়ান। এর ফলে বিজয়ের মাস এলেই জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। আর ১৬ ডিসেম্বরে এসব লাল-সবুজ পতাকা হাতে দেখা মেলে অসংখ্য শিশু-কিশোরদের।
কলাপাড়া রিপোর্টর্স ক্লাবের সভাপতি এস এম হারুন অর রশিদ মুক্তা বলেন, এ পতাকা গুলো সঠিক মাপ আছে কিনা তা আমার জানা নেই। তবে সঠিক মাপেই পতাকা তৈরি করে বিক্রি করা উচিৎ বলে তিনি জানিয়েছেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments