ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ- ফুলতলায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম শহিদুল্লাহ প্রিন্স এর দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দামোদর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উপজেলার ডাবুর মাঠ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, জামায়াত ইসলামী খুলনা জেলা সহ-সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা আওয়ামীলুগ সদস্য বিলকিস আক্তার ধারা, ফুলতলা উপজেলা আমীর আব্দুল আলিম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এনামুল হোসেন পারভেজ, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, সাবেক প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন মোড়ল, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও শেখ মনিরুল ইসলাম, শিল্পপতি আলহাজ্ব হাসান ইমামুল হক ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিটু, বণিক সমিতির সভাপতি এস রবিন বসু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এসকে মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা প্রায় ১টার দিকে উপজেলার দামোদর গ্রামের নিজ বাড়ির সামনে যশোর-খুলনা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন শহিদুল্লাহ প্রিন্স। তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে হেলথ কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments