স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ৮ আগস্ট শুক্রবার দুপুর ১টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম ২০ হাজার ৬৬ টাকা, ২১ ক্যারেট ১৯ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেট ১৬ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১৩ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রামের এই দাম ভরিতে রূপান্তর করলে দাঁড়ায় ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৬১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৮১১ টাকা।
এছাড়া প্রতি গ্রাম স্বর্ণে মজুরির ভ্যাট সহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ ক্যারেটে ৪২০ টাকা, ২১ ক্যারেটে ৪০০ টাকা, ১৮ ক্যারেটে ৩৪২ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২৮০ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সাথেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকারের ডিজাইন অনুমোদন মজুরী প্রযোজ্য হবে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments