ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসেন বীর মুক্তিযোদ্ধা মো: ইউসুফ আলী মোল্যকে(৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকাল দশটার দিকে সদর ইউনিয়নের চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করা হয় ও জানাজা শেষে এম কে ডাঙ্গী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, মো: ফকরুজ্জামান, শাহজাহান খান প্রমূখ।
তার বড়পুত্র জাহিদ মোল্লা জানান ব্রেন ষ্ট্রোক জনিত কারনে ১৪ দিন ফরিদপুরে চিকিৎসার পর তাকে গত বৃহস্পতিবার বাড়িতে নিয়ে আসা হয়। এর পর শনিবার রাত আটটার দিকে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে মারা যান ইউসুফ আলী। মৃত্যু কালে তিনি স্ত্রী ওদুই পুত্র রেখে গেছেন
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments