তথ্য উপদেষ্টা
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরিশোধ করতে হবে। এটা আদালতে রয়েছে, হাইকোর্টে রায় হয়েছে, তাদের ওই কর দিতে হবে। তারা নিজেরাই বাদী হয়ে এই কর দিতে চাননি। সরকারের এখানে আসলে কিছু করার নেই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ বা সংশ্লিষ্টতা নেই। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের অনুরাগ কিংবা বিরাগের প্রশ্ন নেই। মামলা তার গতিতে চলবে। তারা হয়তো আপিল বিভাগে যাবেন, যদি সাসটেইন করতে না পারেন তাহলে তাদের দিতে হবে।
তিনি আরও বলেন, এটা নিয়ে একটু মিসপারসেপশন ছিল। কর মওকুফের রায় কী হয়েছিল, কেন তখন কার্যকর হয়নি সেটা এখন অনেকের সামনে এসেছে। ইন্টেরিমের সময় ছিল, এখন তাদের দিতে বলা হয়েছে। যেহেতু বিচার বিভাগের ব্যাপারে সরকার বিশ্বাস করে, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে।
প্রসঙ্গত, গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রায় ৬৬৬ কোটি টাকা আয়কর দাবির সূত্রপাত প্রায় এক দশক আগে। এনবিআরের দাবি, ২০১২-১৩ থেকে পরবর্তী পাঁচ অর্থবছরের আয়কর বাবদ এই টাকা পাওনা। এর আগে ২০০৪ সালে গ্রামীণ কল্যাণ, ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমকে ৫৩ কোটি ২৫ লাখ টাকা ঋণ দেয়।
এনবিআরের কর দাবির বিরুদ্ধে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ দুটি রিট করে। ২০২৩ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট এনবিআরের আদেশ বাতিল করে রায় দেন। পরে এনবিআর আপিল করলে পুনঃশুনানির নির্দেশ হয় এবং ২০২৪ সালের ৪ আগস্ট রিট খারিজ হয়। এরপর বিষয়টি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে পাঠানো হয়। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্ট রুল খারিজ করে গ্রামীণ কল্যাণকে তিন অর্থবছরের জন্য ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। গত ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত এই রায় আপাতত বহাল রেখেছেন।
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
সব মন্তব্য
No Comments