কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। বেসরকারি নারী উন্নয়ন সংস্থা সিঁড়ি’র উদ্যোগে শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে অর্ধ শতাধিক গ্রামীণ নারী উদ্যোক্তা, স্বনির্ভর নারী সদস্য ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে হোটেল প্রিন্স’র হল রুমে “গ্রামীণ নারী: সহনশীলতা, উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার চালিকা শক্তি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিঁড়ি’র নির্বাহী পরিচালক চান চান। বক্তব্য রাখেন উপক‚লীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মো.মিজানুর রহমান, সেচ্ছাসেবী সংগঠন রিও’র নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাইদ প্রমুখ। বক্তারা গ্রামীণ নারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কার্যক্রমে অংশগ্রহণ এবং উৎপাদনমুখী কর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments