সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ভারুয়াখালী বাজারে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন এবং ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও ১জনের মৃত্যু হয়। এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির ৩ যাত্রী।
নিহতরা হলেন- সিএনজি চালক আরমান মিয়া, ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা খোকন মিয়া ও শেরপুর জেলার বাসিন্দা মোজাফ্ফর হোসেন। নিহত আর একজনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পথে আহত আর একজনের মৃত্যু হয়েছে বলে তারা জানান।
বিকাল ৪টা ৫ মিনিটের দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী বাজারে এই দূর্ঘটনা ঘটে।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান- ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি দ্রুতগতিতে জামালপুরের দিকে যাওয়ার সময় ভারুয়াখালী বাজারে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments