মো নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নাশকতার মামলায় নেত্রকোনায় শ্রমিক নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) ভোররাতে জেলা শহরের ইসলামপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
সাইফুল ইসলাম (৬০) নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামে। তিনি মুসলিম উদ্দিনের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, “২০২৩ সালে জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম এজাহারভুক্ত ২ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”
উল্লেখ্য, সাইফুল ইসলাম এর আগে একাধিক মেয়াদে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আগামী ২০ জুন ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments