মোঃ মাসুদ রানাঃ ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে সরকারি মাহতাব উদ্দিন কলেজ রোডের কাঁচামাল হাট এলাকায় তিনি এ গণসংযোগ করেন।
এসময় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করছি। দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি।”
তিনি এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন-থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলী, অহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম খোকা, মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments