বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের চাকরি ও ইন্টার্নির সুযোগ সৃষ্টি এবং চাকরির বিভিন্ন স্কিল সম্পর্কে জানানোর উদ্দেশ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এ দিনব্যাপী ‘ইউএপি ক্যারিয়ার ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তর (ডিএসডব্লিউ) এবং সম্ভব জবসের সহযোগিতায় ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৪’ আজ বুধবার (২৭ নভেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
মেলাটি উদ্বোধন করেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
এসময় ড. কামরুল আহসান তার বক্তব্যে শিক্ষার্থীদের পেশাদার জীবনের জন্য প্রস্তুতি এবং ক্যারিয়ার গঠনে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “এ ধরনের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ক্যারিয়ার ফেয়ারে ২০টিরও বেশি নেতৃস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা তাদের স্টল নিয়ে উপস্থিত ছিলেন।
ক্যারিয়ার মেলার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়া এবং তাদের কর্মসংস্থানমূলক দিক থেকে দক্ষতা উন্নয়ন করা। মেলায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, এনজিও, এবং চাকরি প্রদানকারী এজেন্সিগুলো অংশগ্রহণ করে।
প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের বিভিন্ন ক্যারিয়ার বিকল্প, প্রয়োজনীয় দক্ষতা, এবং চাকরির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। শিক্ষার্থীরা সরাসরি কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলার সুযোগ পায় এবং তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক পরামর্শ গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এ. এস. এম. মোহসীন, প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments