মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর ) প্রতিনিধি: দীর্ঘ সাত বছরের বেশি সময় পলাতক থাকার পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রাতে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে আসামি মো:আব্দুস সালাম(৪৫) কে গ্রেফতার করা হয়।
দুপুরে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এ তথ্য জানান।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে অভিযান চালিয়ে মো:আব্দুস সালাম নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো:আব্দুস সালাম একজন মাদক ব্যবসায়ী। ২০১২ সালে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০১৭ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
তিনি আরো বলেন, গ্রেফতারের পর দুপুরে তাকে ফরিদপুর কারাগারে পাঠান হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments