স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সাহাবুদ্দিন সপরিবারে গুলশানের ‘গ্রিন ভিলা’ নামের নিজ বাসভবনে উঠেছেন। বঙ্গভবন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর ২টা ২৫ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে যাত্রা করে।
এর আগে শনিবার সন্ধ্যায় বিদায় উপলক্ষে বঙ্গভবনে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষর করা পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। পরে স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর পাশাপাশি সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
সব মন্তব্য
No Comments