নিরাপদ মুন্ডা, কয়রা(খুলনা) প্রতিনিধি: আদিবাসী ছাত্র পরিষদ খুলনা জেলা কমিটির আলোচনা সভা শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪টায় উত্তর বেদকাশী বড়বাড়ী এসডিএফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী ছাত্র পরিষদের খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত মুন্ডার সভাপতিত্বে, দপ্তর সম্পাদক রমেন মুন্ডার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের খুলনা জেলা কমিটির সভাপতি তপন কুমার সরদার, সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডার, সভায় উপস্থিতি ছিলেন সদস্য দয়াল মুন্ডা,নিতাই মুন্ডা, শংকর মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ খুলনা জেলার সহ-সভাপতি সাধনা মুন্ডা, কার্যকরী সদস্য - ভবোতোষ মুন্ডা, সমির মুন্ডা, দ্বীপজয় মুন্ডা, তন্ময় মুন্ডা প্রমূখ।
জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা বক্তবে বলেন, আদিবাসী ছাত্র পরিষদ খুলনা জেলা নব গঠিত কমিটি খুলনায় একটি শক্তিশালী আদিবাসী ছাত্র নেতৃত্ব গড়ে তুলবে। আদিবাসী শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনকে জোরদার এবং আদিবাসী শিক্ষার্থীদেরকে আদিবাসী ছাত্র পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে এই নেতৃত্ব সাহসী ভূমিকা রাখবে। একই সাথে খুলনা জেলার আদিবাসী শিক্ষার্থীদের সংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তরা বলেন আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সহ ৯ দফার আন্দোলন জোরদার করতে এবং জেলার সকল আদিবাসী ছাত্র ছাত্রীদের একত্রিত করতে সকলকে আহ্বান জানানো হয়। সভায় আদিবাসী ছাত্র পরিষদের খুলনা জেলার উপজেলা গুলোর সম্মেলনের বিষয়ে আলোচনা করা হয়।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments