ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি জানান, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন হলে কমিশনের দায়িত্বভার সম্পর্কে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, দুর্নীতি দমন ও প্রতিরোধে দেশের সাংবিধানিক সংস্থা হিসেবে দুদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চেয়ারম্যান ও দুই কমিশনারের একযোগে পদত্যাগের ঘটনায় প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
সব মন্তব্য
No Comments