তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব তানোর পৌর শহরের উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ এই সভায় স্বগত বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম, নয়ন কুমার, এইচএম ফারুক আহম্মেদ প্রমুখ।
এসময়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামসুজোহা ও প্রভাষক রেজাউল ইসলামের সাময়িক সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি উপজেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক ভ্রমণ পরবর্তী বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সার্বিক উন্নয়ন অঙ্গীকার এবং বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।#
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments