প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ্যাড.মুজিবুল হক চুন্নু।
এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত, খুলনা বিভাগের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা,চট্টগ্রাম বিভাগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লেঃ কর্ণেল সাব্বির আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগীয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টিতে কোন সন্ত্রাসী নেই। জাতীয় পার্টি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে। সাতক্ষীরার মাটি জাতীয় পার্টির ঘাঁটি। আগামীতে জাতীয় পার্টি একাই সংসদ গঠন করবে।
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
সব মন্তব্য
No Comments