ডেস্ক রিপাের্ট: করোনা চিকিৎসার ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে জানতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ তৃতীয় দিন বঙ্গবন্ধু শেখ মুজিবু মেডিক্যাল বিশ্ববিদ্যালের উপাচার্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণের সাথে সাক্ষাৎ করেছেন। আজ ২৭ জুন রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গেলে নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ স্বাগতঃ জানান।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনা চিকিৎসার সাথে যুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নীতিমালা সংশোধন করে সরকারি-বেসরকারি নির্বিশেষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। করোনার আপতকালীন ঝুঁকি মোকাবেলায় হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় বাড়তি থোক বরাদ্দ ও বিশেষ আর্থিক ক্ষমতা প্রদান করতে হবে। যে হাসপাতালে যে ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তাই দিতে হবে, অপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেয়া বন্ধ করতে হবে। কেনাকাটার বরাদ্দ বছর শেষে মে-জুন মাসে দেয়ার পুরানো আমলাতান্ত্রিক ধারা থেকে বের হয়ে আসতে হবে। তিনি বলেন, চিকিৎসকদের আর্থিক প্রণোদনা দেয়ার পাশাপাশি ঝুঁকি ভাতাও প্রদানের বিষয়টি বিবেচনায় নিতে হবে। জনাব হাসানুল হক ইনু এমপি শুন্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার অগ্রীম প্রস্তুতি নিতে হবে। টিকা সংগ্রহের জন্য বিশেষ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং দেশে দ্রুত টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
জাসদ নেতৃবৃন্দ উপাচার্যের কাছ থেকে করোনা চিকিৎসায় তাদের হাসপাতালের অভিজ্ঞতা, সমস্যা, সংকট, চাহিদার বিষয়গুলো জানার চেষ্টা করেন। এ সময় উপাচার্য ও চিকিৎসকগণ বলেন, মানুষ যেন সংক্রামিত এবং সংক্রামিত হয়ে হাসপাতালে আসতে না হয় তার জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই মিলে একটু সচেতন হলে, মাস্ক ব্যবহার করলে, সাবান দিয়ে হাত ধুলে, সামাজিক দূরত্ব বজায় রাখলে, জনসমাগম এড়িয়ে চললে এবং একান্ত বাধ্য না হলে ভ্রমণ এড়িয়ে চললে সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।
এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শরফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হুসাইন, প্রক্টর প্রফেসর মোঃ হাবিবুর রহমান, আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. আখতারুজ্জামান, বায়ো কেমিস্ট্রি অনুষদের ডিন প্রফেসর ডা. সালেহ আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোরল, অধ্যাপক ডা. মাসুদা বেগম ছাড়াও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন সহ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments