স্টাফ রিপোর্টার: সরকার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
একই দিনে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তির মেয়াদ বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এম সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮২ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মধ্যে ২০০৯ সালে যুগ্ম সচিব পদে থাকাকালে তাকে ওএসডি করা হয়। পরে ২০১৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।
সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি লেখালেখিতেও সক্রিয়। আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ-চিন্তা, ধর্মীয় ভাবনা ও অর্থনীতি বিষয়ে তার ৩০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
আমলাতন্ত্র বিষয়ক তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের আমলাতন্ত্র’ এবং ‘আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর’। এছাড়া তার প্রথম বই ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’ সম্পাদনা করেন বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রশাসনিক অভিজ্ঞতা ও গবেষণামূলক লেখালেখির সমন্বয়ে এম সিরাজ উদ্দিন মিয়ার নতুন এই দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments