ডেস্ক রিপোর্ট: রায়েরবাজার বধ্যভূমি থেকে প্রার্থী খালেকুজ্জামান লিপনসহ একটি মাইক লাগানোন পিক আপ নিয়ে রায়েরবাজার, শংকর, ২৭ নং, আসাদ গেইট, ইকবাল রোড, ক্যাম্পের বাজার, শ্যামলী, হক সাহেবর গ্যারেজ, রিং রোড, কৃষি মার্কেট, তাজমহল রোড, শিয়া মসজিদ, বিআরটিসি বাসস্ট্যান্ড, আসাদগেইট, শ্যামলী ১,২,৩, পশ্চিম আগারগাঁও, বিএনপি বাজার, শেরে বাংলা নগর অফিস পাড়া হয়ে ইকবাল রোডসহ ১৩ আসনের সর্বত্র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ও লিফলেট বিতরণ করা হয়।
গণ সংয়োগ কালে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করতে এবং দেশ, জনগণ এবং দেশের সম্পদ রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুক্তফ্রন্টের প্রার্থীদের বিজয়ী করার জন্য আহ্বান জানানো হয়। গণ সংযোগকালে অনুষ্ঠিত পথ সভায় মই মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন এলাকার প্রতিটি প্রতিষ্ঠানে গণতান্ত্রিক উপায়ে স্থানীয় জনগণকে যুক্ত করে পরিচালনা নিশ্চিত করতে এবং সংসদকে ব্যবসায়ীদের ক্লাবে পরিণত না করা, সংসদ সদস্যদের সম্পদ ও সুবিধা বাড়ানোর ক্ষেত্র হিসাবে ব্যবহার বন্ধ করার পাশাপাশি দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেয়া বন্ধ করা ও বিদেশে টাকা পাচারকারি, লুটপাটকারী, ঋণ খেলাপি, দুর্নীতিবাজদের ক্ষমতা কেড়ে নিতে “মই” মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি ঢাকা-১৩ আসনের অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা সংশ্লিষ্ট প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রত্রিয়ায় এলাকাবাসীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments