ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথার একটি মারামারি মামলায় হাবিবুর রহমান লাবলু (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
হাবিবুর রহমান উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
একই সঙ্গে একই ইউনিয়নের হাবি মোল্লা (৩০) নামে এক ইউপি সদস্যকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এম এ সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পরিদর্শক আবুল খায়ের ওই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও ইউপি সদস্য হাবি মোল্লা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
জামিন শেষে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফরিদপুরের সালথার কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি সংঘটিত হয়।
এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ইউপি সদস্য হাবি মোল্লাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জামিনে রয়েছেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments