মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে পর্নোগ্রাফি আইনের মামলায় এক পুলিশ সদস্য ও এক মুয়াজ্জিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১ এপ্রিল) রাতে রাজশাহী নগর পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুড়া বাজার থেকে তাদের গ্রেফতার করে।
রোববার (২ এপ্রিল) দুপুরে রাজশাহীর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরএমপি কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— আরএমপির পবা থানার বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল রাশেদুল খান (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শহিদুল ইসলাম সুমন (৩২)। শহিদুল একটি মসজিদের মুয়াজ্জিন। সম্প্রতি রাশেদুল খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৫ মার্চ নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় এক নারীর সঙ্গে এক শিক্ষকের আপত্তিকর ভিডিও ধারণ করেন রাশেদুল ও শহিদুল। সেই ভিডিও দেখিয়ে শিক্ষকের কাছ থেকে নগদ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেন তারা। পরবর্তীতে আরও টাকা দাবি করতে থাকেন। এক পর্যায়ে টাকা না দিলে ভিডিও ফাঁস করারও ভয় দেখাতে শুরু করেন তারা।
এ ঘটনায় গত ২০ মার্চ পুলিশ সদস্য রাশেদুল ও তার সহযোগী শহিদুলকে আসামি করে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষক। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আরএমপি কমিশনার আনিসুর রহমান পুলিশ সদস্য রাশেদুলকে সাময়িক বরখাস্ত করেন।
এরপর শনিবার রাতে রাজপাড়া থানা পুলিশ মামলার দুই আসামিকে গ্রেফতার করে। পরে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, পুলিশ সদস্য অপরাধ করলেও ছাড় নেই। সাধারণ মানুষ অপরাধ করলে যেমন প্রচলিত আইনের আওতায় মামলা হয়, পুলিশের ক্ষেত্রেও তাই হচ্ছে। পুলিশ সদস্য বলেই যে কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এমনটা হতে দেওয়া হবে না।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments