বুলবুল আহমেদ, নাটোর প্রতিনিধি: নাটোরে শারদীয় দুর্গাপূজা ঘীরে চারিদিকে নাড়ু মুড়ি মোয়ার সুঘ্রাণ, নানা উপকরণে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী নাড়ু। আবহমান বাংলার শরৎকাল আর দুর্গাপুজো ঘিরে মুড়ি মুরখি নাড়ুর আত্মীয়তা বড় নিবিড়। কিন্তু মানুষের গতিময় জীবন আর ব্যস্ততায় হারাতে বসেছে বাড়িতে হাতে তৈরি নাড়ু মোয়ার ঐতিহ্য। এখন বাজার দখল করছে ‘রেডিমেড নাড়ু’। নানা উপকরণে তৈরি নাড়ু এখন মেলে প্যাকেটে। সে নাড়ুর চাহিদাও ঊর্ধ্বমুখী। বিক্রিও হয় প্রচুর।
বাতাসে নাড়ুর সুঘ্রাণ, দোকানে থরে থরে সাজানো নারিকেল নাড়ু, তিলের নাড়ু, ঝুড়ির নাড়ু সহ বিভিন্ন প্রকারের নাড়ু মোয়া আর মুড়ি মুরখী।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটা সময় ঘরে-ঘরে গুড় জাল দেওয়া, মা-কাকিমাদের এক সঙ্গে বসে নারকেল কোড়াতেন। কিন্তু দাদী নানী কিংবা মা-কাকিমারা এখন এসব বানানোর গল্প বলে স্মৃতির সমুদ্রে হারিয়ে যান। গ্রামে এ ঐতিহ্য কিছু চালু থাকলেও শহরাঞ্চল থেকে আজ হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্যের এই শূন্যতা বাণিজ্যিক মোড়কে হলেও টিকে থাকুক অনন্তকাল এমনটাই চাওয়া সবার।
শহরের মুড়িপট্টি বাজারে এসব নাড়ু মোয়া কিনতে আসা উত্তম কুমারের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। উত্তম কুমার বলেন, বাড়িতে একসময় বিভিন্ন পদের নাড়ু মুড়ি -মুরখি মোয়া অনেক তৈরি হতো। কিন্তু বর্তমানে কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় দোকান থেকে কিনে কাজ চালাতে হচ্ছে তাদের।
বিশ্বজিৎ কুমার পাল নামে এক দোকানি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাড়ু মোয়ার চাহিদা অনেক বেশি। বেচাকেনা ও চলছে দেদারসে। শুধু হিন্দু নয়, হিন্দু- মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিনছেন এইসব সুস্বাদু খাবার। বেচাকেনাও ভালো হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments