পিরোজপুর অফিস: জাতীয় দৈনিক নাগরিক ভাবনা এর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান আলী তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা খুলনা মহানগরীর শেখপাড়া সড়কস্থ নিজ বাসভবন এলাকায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুর সদর উপজেলার ৬৫ নম্বর কালিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী উত্তর কালিকাঠী তালুকদার বাড়ি বাইতুল্লাহ শরীফ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সকলেই মহান আল্লাহর নিকট দোয়া করেছেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments