উজিরপুর প্রতিনিধি: ভোলানাথ দাস রাজুর জন্ম হয়েছিলেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে। হিন্দু পরিবারে জন্ম হলেও ছোট বেলা থেকে ছিলেন ডানপিটে। ধর্মের ভেদাভেদ ভুলে সকল মানব সেবাই তার ব্রত। দীর্ঘ ২০ বছর যাবৎ ওটরা ইউনিয়নের ৩ নং ওয়াডের ৫ টি গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে সুখে-দুঃখে সহযোগিতার হাত প্রসারিত করে চলছেন। ভোলানাথ দাস রাজুর অভাব অনটনের সংসার। তবুও থেমে নেই তার মানবসেবা। সামান্য বেতনে চাকুরী করেন একটি এনজিও তে। ঐ বেতন থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা জমিয়ে প্রতি বছর ঈদ ও পূজার সময় শত শত অসহায় লোকদের ঈদ সামগ্রী ও পূজার সময় ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি। গত ১৯ মার্চ বিকেলে ওটরা ইউনিয়নের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নং ওয়াডের তারাসিরা, গজালিয়া, সোনার বেগুন, আউরের পাড়, চকমান সহ কেশবকাঠী, ভবানীপুরের ১ শত ৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে লুঙ্গি, সেমাই, চিনি,দুধ সহ ঈদ সামগ্রী বিতরণ করেন।
বিতরন অনুষ্ঠানে বাবুল রাড়ীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছা সেবক দলের নেতা মোঃ রফিকুল ইসলাম সোহাগ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফোরকান, আরো উপস্থিত ছিলেন আল আমিন সরদার, নয়ন গাজী, হিরালাল মাস্টার , আফসার মোল্লা, মিলন শেখ, বজলু মোল্লা, কাওসার মাহমুদ, বেল্লাল মৃধা, শিক্ষক ফেরদৌসী বেগম সহ অনেকে।
অসহায় মানুষ ঈদ সামগ্রী পেয়ে মহাখুশি। এ ছাড়া যে
কোনো সমস্যায় সহযোগিতার হাত প্রসারিত করেন তিনি।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments