ডেস্ক রিপোর্ট: চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রানির মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে এসেছেন ৯৫ বছর বয়সী রানি।
গত বুধবারের উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিলো রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করতে হয়েছে। চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গত কিছুদিন ধরেই তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক।
সম্প্রতি, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করেন চিকিৎসকরা।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের দুই প্রধান শহর খামিস মুশাইত ও আবহায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। তবে কিছুক্ষণ পরই পরিস্থিত ...
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
সব মন্তব্য
No Comments