পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় পিরোজপুর জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন ও জিপি সৈয়দ সাব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত অতিথিরা নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেনের নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তারেক রহমানের সফলতা, দেশ ও জাতির কল্যাণ এবং পিরোজপুর জেলার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments