কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৩১মে) সকাল ৬টার দিকে উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কে কাজিরহাট নামক স্থানে ও কাজিরহাট-খোরদো সড়কের শাকদহ নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াফ কারিগর (৫৫) নিজ মোটরসাইকেলযোগে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে কাজিরহাট বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে একই সময়ে উপজেলার কলাটুপি গ্রামের বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি (৪৫) নিজ মোটরসাইকেলযোগে কলারোয়া বাজারে আসার পথে শাকদহ নামক স্থানে সড়কে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সভ্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে আইনানুগ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments