ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে হলটির টিভি রুমে এটি অনুষ্ঠিত হয়।
এসময় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা এবং বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময়, প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকে যারা নবীন শিক্ষার্থী তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এখান থেকে বের হয়ে গিয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন। আমরা আজকে যাদের বিদায় দিচ্ছি তাদের প্রত্যেককে কারিগর হিসেবে পাঠাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় আপনাদের ৫ বছর ধরে দিয়েছে, আমাদের প্রত্যাশা যে আপ্নারা ভবিষ্যতে এই জাতিকে দিবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিবেন এবং দেশের বিভিন্ন ভালো কাজে আপনারা অবদান রাখবেন। যেখানেই যাবেন সেখানে আপনারা এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে নিজেদের মনুষ্যত্বকে জাগিয়ে দিয়ে এক সুন্দর ভবিষ্যত বাংলাদেশ গড়ার কারিগর হবেন।
আলোচনা পর্ব শেষে হলটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments