পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের অভ্যন্তরে অরণ্য রিসোর্ট এর সামনের পুকুরে চালু হয়েছে দৃষ্টিনন্দন ড্যান্সিং ফোয়ারা।
রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ড্যান্সিং ফোয়ারা এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য,দর্শনার্থীদের বিনোদনের জন্য কেন্দ্রীয় উদ্যান চালু থাকাকালীন সুদৃশ্য ও মনোমুগ্ধকর এই ড্যান্সিং ফোয়ারা চালু থাকবে। লাইটিং থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন রঙ পরিবর্তন হবে।
ড্যান্সিং ফোয়ারা উদ্বোধনকালে এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল,রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন,প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments