মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবনের গঙ্গাচরণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হরিণের ১১ কেজি মাংস, ৮টি পা, দুটি মাথা এবং দুটি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। ২০ আগস্ট সোমবার রাতে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
২১ আগস্ট সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার নিয়মিত টহল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ডের একটি অপারেশন দল ২০ আগস্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সুন্দরবন সংলগ্ন কয়রার গঙ্গাচরণ এলাকা থেকে জবাই করা হরিণের ১১ কেজি মাংস, ২টি চামড়া, ২টি মাথা ও আটটি পা জব্দ করে। অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে বনের ভিতরে পালিয়ে যায় হরিণ শিকারি চক্রের সদস্যরা। পরবর্তীতে হরিণের মাংস, চামড়াসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সুন্দরবনের কোবাদক ফরেষ্ট অফিসের কর্মকর্তা মো. মোবারক হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা লেঃ মো. মুুনতাসির ইবনে মহসীন আরো বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
সব মন্তব্য
No Comments