স্টাফ রিপোর্টার: শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর যমুনার সামনে ইনকিলাব মঞ্চে অনুষ্ঠিত বিক্ষোভে আহত অন্তত ৬০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের অধিকাংশই লাঠির আঘাতে আহত হয়েছেন। তবে বুলেট বা পিলেটের আঘাতে আহত কোনো রোগী পাওয়া যায়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, “বিক্ষোভ চলাকালে আহত মোট ৬০ জনকে ঢামেকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই লাঠির আঘাতে আহত। এখন পর্যন্ত বুলেট বা পিলেটের আঘাতে আহত কোনো রোগী আমাদের কাছে আসেনি।”
ঢামেক পরিচালক আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার যমুনার সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বহু মানুষ আহত হন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments