ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রাদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড আনসার আলী মোল্যা। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি চষে বেড়িয়েছেন দেশের সর্বত্রই। তিনি যত দিন বেঁচে ছিলেন এ দেশের মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি আরও বলেন, বর্তমান দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে দেশীয় ও বিদেশী পরাশক্তি মোকাবেলা করে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পুণঃরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বৃহঃস্পতিবার বিকেল ৫ টায় শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে খুলনা জেলা কমিটির প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্যার স্বরণে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফুলতলা উপজেলা সভাপতি কমরেড সন্দিপণ রায় এর সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরোর সদস্য ড. সুশান্ত দাস, পলিট ব্যুরোর সদস্য কমরেড নূর আহম্মেদ বকুল, পলিট ব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, কেন্দ্রীয় সদস্য দিপঙ্কর সাহা দিপু, জেলা কমিটির সভাপতি মিনা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, জেলা নেতা শেখ মুফিদুল ইসলাম, সরকারি বিএল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শফিউল্লাহ সরদার, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন আহম্মেদ পণ, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দোলোয়ার উদ্দিন দিলু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক গৌতম কুন্ডু ও প্রভাষক জাহাঙ্গীর আলম।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments