সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোয়াইনঘাটে বসতঘরে অগ্নিকাণ্ডে মা মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। রোববার (২১ আগস্ট) রাত পৌনে ১টার দিকে উপজেলার ৩নং পূর্ব জাফলংয় ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ওই গ্রামের ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
স্থানীয়রা জানান, ইয়াকুব মিয়ার দোকান ও বাড়ি একই সঙ্গে অবস্থিত। রাতে ইয়াকুব মিয়া, তার মা, তার স্ত্রী, দুই ছেলে জুবাইর ও জুনাইদ এবং মেয়ে জেসমিন আক্তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের পর বসতঘরে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়রা দগ্ধ অবস্থায় ইয়াকুব, তার মা ও দুই ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল ইসলাম বলেন, বসতঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে মারা যান। তারা ঘর থেকে বের হতে পারেননি। এ ঘটনায় ৪ জন আহত হন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
সব মন্তব্য
No Comments