ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে জেলা শহরের মুন্সেফপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এর আগে গত ২৮মার্চ আল মামুন সরকারের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এরপর থেকেই আল মামুন সরকার ও তার পরিবরের সদস্যরা অন্যত্র থাকছেন। বর্তমানে বাড়িটির সংস্কার কাজ চলছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টায় হঠাৎ করে আল মামুন সরকারের বাড়ির পাহারাদার মিলন বাড়িতে ধোয়া উড়তে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক (ইন্সপেক্টর) মোনায়েম বিল্লাহ জানান, বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments