আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নতুন এই হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর এ পদক্ষেপকে ‘চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ’ বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার, ৫ মে বিকালে রুশ বাহিনী এ হামলা চালায়। এ সময় রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, শুধু এই অঞ্চলেই কমপক্ষে ১২ জন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল। একই সময়ে মস্কোও আগামী তিন দিনের মধ্যে পাল্টা যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল। সোমবার কিয়েভ ও মস্কো দুই পক্ষই যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে প্রাণ হারিয়েছেন আরও চারজন। এ ছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী সেরহি কোরেতস্কি জানান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের তিনজন কর্মী ও দুজন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৭ জন। তিনি বলেন, হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং উৎপাদন ব্যাহত হয়েছে। এই হামলার ফলে প্রায় ৩ হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
সব মন্তব্য
No Comments