মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ জেলার কালীগঞ্জ উপজেলা একটি অন্যতম গতিশীল উপজেলা। এই উপজেলায় উইকেয়ার ৬ লেন সড়ক প্রকল্প, চিত্রা নদী উচ্ছেদসহ নানা উন্নয়ন মূলক কার্যক্রম চলমান থাকায় প্রতিমাসে ১৫০০ এর মত নামজারি ও মিসকেস মামলা নিষ্পত্তি করতে হয়। পাশাপাশি ৬ লেন প্রকল্পের অর্ডার শিট, মিসকেস জনিত কাজের চাপ দ্বিগুন। কিন্তু, খোঁজ নিয়ে জানা যায় যে, প্রধান সহকারী, নাজির, সায়রাত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটরসহ ৭ টি পদ শূন্য রয়েছে এবং বর্তমানে মাত্র ২ জন অফিস সহকারী নিয়ে কার্যক্রম চলমান- এমতাবস্থায় স্বাভাবিক কার্যক্রম গুলো করতে হিমশিম খেতে হচ্ছে ভূমি অফিসকে। এছাড়া জনবল সংকটের সাথে সাথে রয়েছে সার্ভারেরও জটিলতা।
উল্লেখ্য গত (২২শে এপ্রিল ২০২৪ থেকে-২২ এপ্রিল ২০২৫ ইং) এক বছরে অত্র ভূমি অফিসের সহকারী কমিশনার( ভূমি) শাহিন আলম তের হাজারেরও অধিক মামলা নিষ্পত্তি,বিভিন্ন সেবামূলক কাজ করে ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন, যেটি ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় ও মিডিয়াতে প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, 'জনবল সংকট থাকলেও সেবা কার্যক্রমে কোন ত্রুটি রাখা হচ্ছেনা। জনবলের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুতই সমাধান হবে।'
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments