রাহাদ সুমন.বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৮তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর শনিবার বিকালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বক্তৃতা করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি খিজির সরদার ও আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক আশরাফুল হাসান সুমন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মামুন-উর-রশিদ স্বপন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও মাষ্টার সিদ্দিকুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা, আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন জুয়েল,শামসুল আলম মল্লিক ও কামরুল হাসান সেলিম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাবেক ব্যাংকার জাহাঙ্গির হোসেন দুলাল,সওজ’র সাবেক কার্যসহকারি ইউসুফ আলী,উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার,যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস,মহসিন রেজা, সুমম রায় সুমন ও মশিউর রহমান সুমন,পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার,সাধারণ সম্পাদক লিমা আক্তার,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ান দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে পৌর শহরে আনন্দ র্যালী বের করা হয়। এর আগে এদিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের উদ্যোগে উপজেলার সলিয়াবাকপুর ক্বেরাতিয়া মাদরাসা ও এতিম খানায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments