সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ 'বিজয়ের মাসে বিজয়ের গান' এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বর্ণালী একাডেমি।
অনুষ্ঠানটি শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়।
অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব জামালপুর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এলে একাডেমির কলাকুশলীরা অভিনন্দন জানান।
আবুল কালাম আজাদ কিছু সময় সংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। একাডেমির শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।
বক্তব্যে আজাদ বলেন, আমি এই শহরেরই সন্তান। জিলা স্কুল, আশেক মাহমুদ কলেজে পড়াশুনা করেছি। চাকরী জীবনে ২০০৯ সাল থেকে বিদ্যুত সচিব থেকে দেশের প্রতিটি ঘরেঘরে বিদ্যুত পৌছে দিয়েছি। এখন দেশের কেউ বিদ্যুত ছাড়া নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্যসচিব হিসেবে কাজ করেছি। এসডিজিএস এর সমন্বয়কারী হিসেবে জামালপুরসহ সারাদেশে উন্নয়ন করেছি। আমি আপনাদের ভোটে এমপি হলে স্মাট জামালপুর, সমৃদ্ধ জামালপুর গড়ার কাজটি করবো। শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবসময় আকাশের সমান স্বপ্ন দেখবে।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments