বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুর প্রাথমিক বিদ্যালয়ে দলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় সহকারি চিকিৎসক ডাঃ হাসিবুল ইসলামের পরিচালনায়, ইনকুলেশন অফিসার মো: আলিমুর রেজার তত্ত্বাবধানে সাইটসেভার্সের সহযোগিতায়, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ)’র আয়োজনে ও খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনার বাস্তবায়নে দলিত ও প্রতিবন্ধী ১৫০জন ব্যক্তিকে বিনামূল্যের চিকিৎসা প্রদান, ৫০জন ব্যক্তিকে বিনামূল্যে চশমা প্রদান, ৯০জন ব্যক্তিকে বিনামূল্যে ওষুধ প্রদান ও ২জন ব্যক্তিকে বিনামূল্যে ছানী অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। উক্ত চক্ষু শিবিরে আরো উপস্থিত ছিলেন আনিক, জসিম হোসেন, আব্দুস সাত্তার পাড়, নলতা এস ডি এফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম মল্লিক, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, সাংবাদিক আবুল হোসাইন, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। যাদের প্রচেষ্টায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তাদের অনুপ্রেরণার উৎস এবং স্বেচ্ছাসেবক নির্ভর উদ্যোগ গুলোর জন্য একটি মাইলফলক যা অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নত করার লক্ষ্যে কাজ করবে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments