পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিভে গেল

প্রকাশ : 26 Oct 2026
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিভে গেল

স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। 


পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের ডিক্যাব লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। পাঁচতলা ভবনের দোতলায় সাংবাদিকদের বসার রুমে বইপুস্তকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 


খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পুরনো ভবনের দোতলায় ডিক্যাব লাউঞ্জের বইপুস্তকে আগুন ধরেছিল। 


আগুনে ডিক্যাব লাউঞ্জের কয়েকটি বই পুড়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিস পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাবের লাউঞ্জে তদন্ত করে আগুন লাগার উৎস বের করার তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। 


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

;