ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ ও এসকোয়্যার ইলেকট্রনিক্স লিমিটেড। এই চুক্তির ফলে এখন থেকে দেশজুড়ে এসকোয়্যারের শোরুম থেকে সরাসরি স্যামসাংয়ের পণ্য কিনতে পারবেন গ্রাহকরা।
রাজধানীর এসকোয়্যার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান উপস্থিত ছিলেন।
এসকোয়্যার ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মোঃ তানবীর আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ-আল-রাশেদ।
এই উদ্যোগের মাধ্যমে স্যামসাংয়ের টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনসহ আধুনিক সব প্রযুক্তিপণ্য এখন সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে যাবে। বিশ্বমানের প্রযুক্তি স্থানীয় পর্যায়ে সহজলভ্য করতেই এই উদ্যোগ নিয়েছে দুই প্রতিষ্ঠান।
গ্রাহকদের কেনাকাটা আরও সহজ করতে চুক্তির আওতায় ফ্রি ডেলিভারি, প্রফেশনাল ইনস্টলেশন এবং ডেডিকেটেড ইন-হাউস সার্ভিসের সুবিধা রাখা হয়েছে। ফলে স্যামসাংয়ের পণ্য কিনে বাড়িতে পৌঁছানো ও সেটআপ নিয়ে আর ঝামেলা থাকবে না।
স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, “এই অংশীদারিত্ব আমাদের গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই বড় প্রতিফলন। স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তি ও এসকোয়্যারের রিটেইল অভিজ্ঞতা মিলে গ্রাহকদের বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই।”
এসকোয়্যার ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান বলেন, “স্যামসাংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে আমরা গর্বিত। এর ফলে স্যামসাংয়ের আধুনিক সব প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হবে।”
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments