ডেস্ক রিপার্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে গত ০৮ মার্চ ‘ঈদের হাসি’র আয়োজন করে। ঈদুল ফিতরের আনন্দকে বাড়িয়ে তুলতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল।
ক্যাম্পেইনের অংশ হিসেবে, নেত্রকোণায় অবস্থিত শতবছরের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান বরুয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাকে ঈদ উদযাপনের আনন্দ যাদের কাছে সবসময় সহজলভ্য নয়, সেইসব শিশুর উৎসবকে রাঙিয়ে তুলতেই রিয়েলমির এই বিশেষ প্রচেষ্টা।
এই কার্যক্রমটি বাস্তবায়নে ‘গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন’-এর তরুণ স্বেচ্ছাসেবীদের পাশাপাশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সকলের অংশগ্রহণে পুরো ক্যাম্পেইনটি প্রাণবন্ত সামাজিক উৎসবে পরিণত হয়, যা সকলের মাঝে ঈদের অনাবিল আনন্দকে ছড়িয়ে দিয়েছে।
কেবল ঈদের উপহার বিতরণই নয়, ক্যাম্পেইনটি তরুণ স্বেচ্ছাসেবীদের জন্য অর্থবহ সামাজিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত হওয়ার একটি সুযোগ হিসেবেও এসেছে। রিয়েলমির ‘ঈদের হাসি’ উদ্যোগটি দেখিয়ে দিয়েছে যে, কর্পোরেট সহায়তার পাশাপাশি, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজের ইতিবাচক পরিবর্তনে কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রযুক্তির সীমানা পেরিয়ে সামাজিক কল্যাণে অবদান রাখছে রিয়েলমি, যেন ঈদের আনন্দ সমাজের প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments